editor

প্রকাশিত: 10:41 AM, September 22, 2026

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়?

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

7

সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। প্রকাশ্য সড়কে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, সিএনজি চালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে নিয়মিত টাকা আদায় করা হচ্ছে। অনুমোদনহীনভাবে স্ট্যান্ড পরিচালনা ও অর্থ আদায়ের অভিযোগ সত্য হলে এর পেছনে কারা রয়েছে এবং তাদের ‘খুঁটির জোর’ কোথায়Ñএমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।

1

অভিযোগ রয়েছে, নুরুল আমিন, মামুন ও ইয়ামিনসহ কয়েকজন ওই এলাকায় প্রভাব বিস্তার করে সিএনজি চালকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। এতে চালকদের পাশাপাশি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন কয়েকজন বাসিন্দা।

সিটি করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনেই যদি অনুমোদনহীন স্ট্যান্ড ও চাঁদা আদায়ের অভিযোগ দিনের পর দিন চলতে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে তা কীভাবে সম্ভব?

স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে স্ট্যান্ডটির বৈধতা, অর্থ আদায়ের অভিযোগ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি এর পেছনে কোনো প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

7

অভিযোগের বিষয়ে নুরুল আমিন, মামুন ও ইয়ামিনের সঙ্গে কথা বললে তারা বলেন, এখানে আমাদের নেতাদের কিছু দিতে হয়। আমরাও এখান থেকে কিছু পাই। এই টাকা আমরা একা নিই না উপরের দিকেও দিতে হয়।

তাদের এমন বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে কাদের নেতাদের টাকা দিতে হয়, কার নির্দেশে এই অর্থ আদায় করা হয় এবং এই অর্থের ভাগ কোথায় কোথায় যায়?

4

এখন প্রশ্ন একটাই সিটি করপোরেশনের নাকের ডগায় কথিত এই অবৈধ স্ট্যান্ড ও চাঁদা আদায়ের নেপথ্যে আসলে কারা, আর তাদের ‘খুঁটির জোর’ই বা কোথায়?

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

8 আব্দুর রহমান: 6 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

5 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

1
2