editor
প্রকাশিত: 2:54 PM, November 5, 2020
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণের ঠেকাতে দেশের সব অধস্তন (নিম্ন) আদালতে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার জারি করা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় অধস্তন আদালতগুলোতে সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধস্তন আদালতগুলোতে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’, ‘No Mask, No Entry’, ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’, ‘Wear Mask, Get Service’ ইত্যাদি বার্তা উপযুক্ত মাধ্যমে (পোস্টার, স্টিকার, ব্যানার, বিলবোর্ড) দৃশ্যমান করাসহ সব বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, আদালতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীসহ সেবাগ্রহণকারীর সার্বক্ষণিক মাস্ক পরিধান এবং হাইকোর্ট বিভাগের গত ৩০শে জুলাইয়ে বিজ্ঞপ্তিমূলে প্রচারিত সুরক্ষামূলক ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হলো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে