editor

প্রকাশিত: 10:23 AM, September 8, 2020

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

6

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : “বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond with a focus on the role of educators and changing pedagogies’ তথা ‘কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপিত হয়। স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার কর্তৃক প্রণীত সংবিধানের ১৭(গ) অনুচ্ছেদে আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করে। বর্তমান আওয়ামী লীগ সরকার সে অঙ্গীকার পূরণে দেশের ৪৫ লক্ষ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা প্রদানের লক্ষ্যে ৬৪টি জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে। তাছাড়া, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয় বহির্ভূত ও ঝরেপড়া ৮-১৪ বছর বয়সী ১০ লক্ষ শিশুকে অন্তর্ভুক্ত করে তাদেরকে শিক্ষা ব্যবস্থার মূলধারায় নিয়ে আসার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

8

আমাদের নিরলস ও অব্যাহত প্রচেষ্টার ফলে গত ১০ বছরে সাক্ষরতার হার ২৮.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪.৭ শতাংশে উন্নীত হয়েছে। সাক্ষরতা ও উপানুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে চাই। এছাড়াও জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন অভীষ্ট-৪ (এসডিজি-৪) অনুযায়ী মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

1

বর্তমানে কোভিড-১৯ এর মহামারির পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে সরকার অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বিভিন্ন স্তরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাশসমূহ অনলাইনে নেয়ার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে। সংসদ টেলিভিশনের মাধ্যমে নিয়মিত পাঠদান করা হচ্ছে।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারব বলে আমি বিশ্বাস করি।

আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

7

 

6

দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

8 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

8 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

1 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

3 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

6 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

5 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
7