editor

প্রকাশিত: 7:36 PM, September 20, 2026

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

4

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেটের সার্কিট হাউসে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, শাহ আহমদুর রব, নুরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদ মো: লায়েক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী আকিক, মোঃ মনিরুল ইসলাম, ফুয়াদ বিন রশিদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো: জাকারিয়া, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান রজব, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ অভি, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রূপন খান, বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, মোতালেব বিলা ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ফিরোজ উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, এই মেলা আয়োজনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় ব্যবসায়ীরা; কারণ সাময়িক মেলা স্থায়ী ব্যবসা-বাণিজ্যে ধস নামায় এবং তাদের বিপুল আর্থিক ক্ষতির মুখে ফেলে দেয়। এর ফলে তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদদের শারীরিক-মানসিক বিকাশের প্রধান কেন্দ্র এই খেলার মাঠটির পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া, আগামী নভেম্বর থেকে সিলেটসহ সারা দেশে শিক্ষার্থীদের বাৎসরিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে মেলার আয়োজন করা হলে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটবে, অন্যদিকে সিলেটের বিদ্যুৎ সরবরাহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তাই ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ সুরক্ষা, পরিবেশ রক্ষা, খেলাধুলার উপযুক্ত আবহ বজায় রাখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তায় অনতিবিলম্বে এই মেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারা জানান, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ও বিভিন্ন চেম্বারকে একসাথে নিয়ে সিলেটে শুধুমাত্র একটি বাণিজ্যি মেলার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

6 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

3 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

8 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

2 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

5 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

1
8