editor

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

আপাতত ক্যাবল কাটা হবে না, ইন্টারনেট-ডিস ধর্মঘট স্থগিত

আপাতত ক্যাবল কাটা হবে না, ইন্টারনেট-ডিস ধর্মঘট স্থগিত

3

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রীর অনুরোধ এবং দক্ষিণ সিটির মেয়রের সাথে বৈঠকের আয়োজনের পর ইন্টারনেট ও ডিস ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক জুম মিটিংয়ে এই ঘোষণা দিয়েছে।

8

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং মহাসচিব ইমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ এই ঘোষণা দেন। তারা বলেন, আগামীকাল থেকে আমাদের প্রতীকী ধর্মঘট স্থগিত করছি।

8

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ছাড়াও কোয়াব এবং আইএসপিএবি নেতৃবৃন্দ জুম মিটিংয়ে যুক্ত ছিলেন।

বিকল্প ব্যবস্থা না করে সড়কের পাশের ঝুলন্ত তার কাটার প্রতিবাদে রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ১০টা-১টা প্রতীকী ধর্মঘটের ডাক দেয় দুই সংগঠন। আইএসপিএবি সভাপতির দাবি, এতে প্রায় ২০ কোটি টাকার তার কাটা হয়েছে।

গত আগস্ট থেকে দুই সিটি করপোরেশন এলাকায় তার কাটা শুরু হয়। ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশন তার কাটা বন্ধ করলেও দক্ষিণ সিটি করপোরেশনে তার কাটা অব্যাহত ছিল।

মোস্তফা জব্বার বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে সার্বিক বিষয় তুলে ধরবেন। আশা করি আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুত পদক্ষেপ পাব। আপনারা ধর্মঘট প্রত্যাহার করেন।

2

ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আশা করি আমরা আগামী সাত দিনের মধ্যে একটা যোক্তিক সমাধানে আসব।

টেলিযোগাযোগ সচিব বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত আর ক্যাবল কাটা হবে না।

এ নিয়ে রোববার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সাথে রোববার সকালে কোয়াব এবং আইএসপিএবি নেতৃবৃন্দের বৈঠক রয়েছে বলে জানানো হয়।

3

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

7 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

2 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 2

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

2 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 8

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 8 বৃহস্পতিবার

1
5