editor
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
ডেস্ক রিপোর্ট:-
আপাতত শ্রীলংকা সফর হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি জানান, আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ। নতুন সময়সূচির জন্য লঙ্কান বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি। গতকাল সোমবার বিকেলে বিসিবিতে সেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন।
সফরের সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার বিমান ধরার কথা ছিল তামিম বাহিনীর। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে দেয়া কঠিন শর্ত না মানায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আশা-নিরাশার দোলাচলের মধ্যে শ্রীলংকা সফরের নতুন সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
গত ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খান জানান, সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলংকা যাবে বাংলাদেশ।
এমন আশা প্রকাশের বিষয়ে তিনি কারণ দেখিয়েছিলেন, শ্রীলংকার প্রিমিয়ার লিগ (এলপিএল) পিছিয়ে যাচ্ছে। কাজেই ওদের হাতেও সময় আছে। আর লংকান বোর্ড সফর সফল করতে বেশ আগ্রহী। তাই পিছিয়ে গেলও সফরটি হচ্ছে।
আকরাম খান বলেছিলেন, ‘আমরা সিরিজটি খেলার জন্য মরিয়া নই। এখন আমাদের হাতে সময় আছে, তাদের হাতেও আছে। তারাই বারবার অনুরোধ করে আমাদের বলছে যে, ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বোঝাতে পারবে। এমন নয় যে ওরা চাচ্ছে না, আমরা জোর করে যাচ্ছি। মরিয়া হলে তো তাদের শর্ত মেনেই যেতে পারতাম। আমাদের তাড়াহুড়ো নেই।’
এখন শুধু শ্রীলংকা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা। আকরাম খানের এমন বক্তব্যের দুদিন পরই বিসিবি সভাপতি জানালেন, আপাতত সফর হচ্ছে না।
6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
2 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
1 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
2 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
6 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
2 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
2 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)