editor
প্রকাশিত: 4:41 PM, December 10, 2020
অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। সম্প্রতি দেশটিতে চলা হামলার সর্বশেষ শিকার হলেন এই সাংবাদিক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
হামলায় নিহত ওই সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ। আজ বৃহস্পতিবার জালালাবাদে দায়িত্ব পালনের জন্য নিজস্ব গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা। এ হামলায় তার চালক মোহাম্মদ তাহিরও নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে এখনো কোন সংগঠন কিছু জানায়নি।আফগানিস্তানে চলা টার্গেট হত্যাকাণ্ডে এবার এই নারী সাংবাদিককে হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। নিহত মালালা মাইওয়ান্দ দেশটির ইনিকাস টিভি নামের একটি টেলিভিশন এবং রেডিওর হয়ে কাজ করতেন। তিনি পেশাদারিত্বের কাজের জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন এবং বন্দুকধারীদের হামলার শিকার হন।
S/H-(Ripa-5)
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির