editor

প্রকাশিত: 6:44 PM, October 10, 2026

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এই ভাতা কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ট্রাস্টের কর্ণধার সমাজসেবী আবদুল জব্বার জলিল বলেন, অসহায়-গরীবের কল্যাণে করা সকল কাজ কেবলমাত্র মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের জন্য হওয়া উচিত। সমাজের স্বচ্ছল ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দরিদ্রদের অসহায়ত্ব অনেকটা কমে আসবে। দরিদ্রদের সহযোগিতা করা স্বচ্ছল ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য। কারণ ধনীর সম্পদে গরীবের হক রয়েছে।

ট্রাস্টের সভাপতি আবদুল জব্বার জলিলের সভাপতিত্বে ও ক্বারী জিলান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, সিলেটভিউ২৪ডটকমের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও আবদুল জব্বার জলিলের মেয়ে আয়েশা নাসরিন জ্যোতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।

বক্তারা বলেন, ‘আবদুল জব্বার জলিল কল্যান ট্রাস্ট’ করোনা মহামারির দুঃসময়েও ফ্রি অক্সিজেন সেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছে। সমাজসেবার প্রতিটি স্তরে এই ট্রাস্টের সভাপতি আবদুল জব্বার জলিলের অবদান রয়েছে। অসহায়দের গৃহনির্মাণ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগে পাশে দাঁড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণসহ বিভিন্ন খাতে তিনি অন্তত ত্রিশ দশক ধরে কাজ করছেন। তার এই কর্মকান্ড অন্যদের জন্য অনুকরণীয়। আবদুল জব্বার জলিলের এই সমাজসেবামূলক কর্মকান্ড প্রজন্মের পর প্রজন্ম চলবে- এমন আশা প্রকাশ করেন বক্তারা। প্রসঙ্গত, আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা’র আওতায় সর্বোচ্চ ১০ হাজার থেকে সর্বনিম্ন ২ হাজার টাকা করে পাচ্ছেন সুবিধাভোগীরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে