editor
প্রকাশিত: 11:33 AM, November 22, 2026
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের আয়োজক কমিটিতে কাসমির রেজার সম্পৃক্ততা এবং সেখানে সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি হিসেবে রাখা নিয়ে একাধিক মহল থেকে আপত্তি ও প্রশ্ন তোলা হয়েছে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘সুনামগঞ্জ জেলায় শিক্ষার সংকট ও সুপারিশ’ শীর্ষক বিশেষ সেমিনারটি ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় সিলেটের জিন্দাবাজার এলাকার আলহামরা শপিং সিটির বাফেট প্যারাডাইজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। এতে ‘সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও সুপারিশ’ বিষয়ে আলোচনা হওয়ার কথা বলা হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করার কথা রয়েছে সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো: মোজাককির হোসেন কামালীর।
সেমিনারের আমন্ত্রণপত্রে সম্মানিত অতিথি হিসেবে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নাম রয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো: শহীদুল আলম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেটের পরিচালক প্রফেসর ড. মো: দিদার চৌধুরীর নামও অতিথি তালিকায় যুক্ত করা হয়েছে। দাওয়াত ক্রমে শিক্ষা সেমিনার উপকমিটির সদস্য সচিব হিসেবে কাসমির রেজা এবং আহ্বায়ক হিসেবে প্রফেসর এম এ মান্নান খানের নাম উল্লেখ রয়েছে।
এদিকে, এই আয়োজন ঘিরে সমালোচনাকারীদের একটি অংশ কাসমির রেজার অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাসমির রেজা বর্তমানে নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে পুনর্বাসিত হচ্ছেন। সমালোচকদের ভাষ্য, শিক্ষা বিষয়ক সেমিনারের মূল উদ্দেশ্যের প্রতি তাদের বিরোধিতা না থাকলেও বিতর্কিত ব্যক্তিদের সক্রিয়তা ও উপস্থিতি নিয়ে জনপ্রতিনিধিদের আরও সতর্ক ও বিবেচনাপ্রসূত হওয়া প্রয়োজন।অন্যদিকে, আয়োজক পক্ষ বা সংশ্লিষ্ট অতিথিদের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজিত যেকোনো অনুষ্ঠান যেন বিতর্কমুক্ত ও সর্বজনগ্রাহ্য থাকে, সে বিষয়ে আয়োজক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার