editor
প্রকাশিত: 3:42 PM, December 6, 2020
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মালবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনে আগুনও লেগে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত হওয়ার পরই ট্রেন থেকে তেল পড়তে থাকে। তেল সংগ্রহের জন্য বালতি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন স্থানীয়রা। এ সময় এক নারীকে বালতি ভরে তেল নিতে দেখা যায়।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। লাইনচ্যুত ট্রেনে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় সাধারণ মানুষকে তা সংগ্রহ করতে দেখা গেছে। অনেককে দেখা গেছে ট্রেনের মধ্য থেকেও তেল নিতে। এ যেন তেলের মেলা শুরু হয়েছে।
শাহজীবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় লাইনচ্যুত ট্রেনে থেকে সাধারণ মানুষকে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা গেছে।
এ ছাড়া আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম।
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত