editor
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
অনলাইন ডেস্ক
নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন তারা জয়ের পথে রয়েছেন।
তিনি বলেন, ‘আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।’
বাইডেন বলেন, ‘আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী। আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।’
পেনসালভানিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, ‘সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
ডেমোক্রেট প্রার্থী বাইডেন আরও বলেন, ‘আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফলাফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।’
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫১টি অঙ্গরাজ্য ও ডিসির মধ্যে ৩১টি অঙ্গরাজ্যের ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৭টিতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ১৪টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে অঙ্গরাজ্যে পিছিয়ে থাকলেও ইলেক্টোরাল ভোটে এগিয়ে বাইডেন। এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ১৯২ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পেয়েছেন ১১৪টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।
নির্বাচনে ৫১টি অঙ্গরাজ্য ও ডিসির মধ্যে ৩১টি অঙ্গরাজ্যের ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৭টিতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ১৪টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
তবে অঙ্গরাজ্যে পিছিয়ে থাকলেও ইলেক্টোরাল ভোটে এগিয়ে বাইডেন। এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ১৯২ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পেয়েছেন ১১৪টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।
7 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
5 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
5 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
6 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
8 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
1 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
1 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
4 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত