editor

প্রকাশিত: 1:11 PM, October 28, 2025

আরও একবার বিশ্বকাপ খেলতে চাই : মেসি

আরও একবার বিশ্বকাপ খেলতে চাই : মেসি

দুই দশকেরও বেশি সময় পেরিয়ে আন্তর্জাতিক গৌরবের খোঁজে থাকা লিওনেল মেসি এখনও থামেননি। আর্জেন্টিনার এই কিংবদন্তি জানিয়েছেন, তিনি আশা করছেন উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলতে পারবেন। তবে সেটি নির্ভর করবে তার শারীরিক সক্ষমতা ও ফিটনেসের ওপর।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বিশ্বকাপে থাকা মানেই এক অসাধারণ অভিজ্ঞতা। আমি অবশ্যই থাকতে চাই। চাই ভালো থাকতে, ফিট থাকতে, এবং দলের জন্য গুরুত্বপূর্ণ হতে। তবে আমি দেখব, আগামী বছর ইন্টার মায়ামির প্রি-সিজন শুরু হলে আমার শরীর কীভাবে প্রতিক্রিয়া দেয়। আমি যদি ১০০ শতাংশ ফিট থাকতে পারি, যদি দলের উপকারে আসতে পারি; তাহলে সিদ্ধান্ত নেব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তো শেষ বিশ্বকাপটা (২০২২) জিতেছি, সেটি আবার মাঠে নেমে রক্ষা করার সুযোগ পাওয়া অসাধারণ এক ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই এক স্বপ্ন।’

৩৯ বছরে পা দিতে চলা এই তারকা সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি বাড়িয়েছেন ২০২৮ পর্যন্ত। অর্থাৎ, আপাতত অবসর নিয়ে ভাবছেন না তিনি।

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে পেশাদার অভিষেক ঘটে মেসির। এরপর তিনি খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ২০২৩ সালে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। তার আগমনেই যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছায়। সেটিও ঠিক এমন সময়, যখন দেশটি মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।

ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব অর্জনই আছে মেসির ঝুলিতে। তবে জাতীয় দলের সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকদিন। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে পূর্ণতা পান এই আর্জেন্টাইন জাদুকর।

মেসির ভাষায়, ‘এটা ছিল আমার জীবনের স্বপ্ন। সত্যি বলতে, পেশাদার জীবনে ওই একটিই জিনিস বাকি ছিল। ব্যক্তিগত ও ক্লাব পর্যায়ে আমি প্রায় সবকিছুই জিতেছি। কিন্তু প্রতিটি ফুটবলারের স্বপ্ন তো একটাই, বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯৫ ম্যাচে মেসির গোল ১১৪, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। যদি তিনি ২০২৬ বিশ্বকাপে অংশ নেন, তবে সেটি হবে তার ষষ্ঠ আসর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন