editor

প্রকাশিত: 8:30 PM, December 8, 2020

আর্জেন্টিনার নোটে থাকবে ম্যারাডোনার ছবি

আর্জেন্টিনার নোটে থাকবে ম্যারাডোনার ছবি

অনলাইন ডেস্ক:

দিয়েগো ম্যারাডোনার মুখ দেখা যাবে আর্জেন্টিনার মুদ্রায়। ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব দেয়া হয়েছে। নোটের একদিকে ম্যারাডোনার ছবি থাকবে, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলের মুহূর্তটি। আর্জেন্টিনার মুদ্রার এক হাজার বা এর বেশি মূল্যমানের নোটগুলোতে ছাপা হবে ম্যারাডোনার ছবি।
গত ২৫শে নভেম্বর অন্যলোকে পাড়ি দেন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনাই। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় দুটি গোল করেন এই কিংবদন্তি। প্রথমটি তার হাত দিয়ে করা বিতর্কিত গোল। আর দ্বিতীয়টি পায় শতাব্দীর  সেরা গোলের খেলাব।ম্যারাডোনার সেই কীর্তিকে ব্যাংক নোটে স্মরণীয় করে রাখার প্রস্তাব দিয়েছেন ফ্রেন্তে দে তোদোস রাজনৈতিক দলের নেত্রী নোর্মা দুরানগো। তিনি রেডিও লা রেডকে বলেছেন, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর জন্যই এটা করা হবে। তার জীবন ও ক্যারিয়ারটা অনন্য। ভুলত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, এটাই তাকে গ্রিক পুরাণের নায়কদের মতো বানিয়েছে। অন্তত নিৎশার (জার্মান দার্শনিক) ‘দ্য বার্থ অব ট্র্যাজেডি’তে এমনটাই তো দেখিয়েছে।আপাতত যে প্রস্তাব দেয়া হয়েছে, তাতে ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ছবি একদিকে দিতে। নোটের অন্যদিকে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলের মুহূর্ত দিতে বলা হয়েছে।এ ছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেয়া হয়েছে। ম্যারাডোনা খেলোয়াড় ও কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে যত ক্লাবে খেলেছেন এবং কোচিং করিয়েছেন, তার সব স্মৃতিও এভাবে ধরে রাখার প্রস্তাব দেয়া হয়েছে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক