editor
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট শাহ ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, সিলেট সদরের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস সবুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত ফিল্ড অফিসার মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা শাব্বির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার হাফিজ মাওলানা আব্দুল আহাদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনী মোজাহিদ প্রমুখ।
নেতৃবৃন্দ নৈতিকতা ও ধর্মীয় মুলবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা ৩২ বছর আগের চলমান প্রকল্পটি তার মাধ্যমে রাজস্ব খাতে নেওয়ার জন্য ড. সৈয়দ শাহ এমরানকে বিনীতভাবে অনুরোধ জানান। সাক্ষৎকালে নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
5 মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব
5 স্টাফ রিপোর্টার: সিলেট সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ ভারতীয় পণ্য এবং সীমান্ত রক্ষী বাহিনী কিংবা আইনশৃংখলা বাহিনীর
3 মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় সমিতির মধুবন সুপার
7 স্টাফ রিপোর্টার: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা
7 * সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল * নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন স্টাফ রিপোর্টার সিলেট প্রেস মালিক কল্যাণ
8 তৌফিকুর রহমান হাবিব : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের
6 স্টাফ রিপোর্টার: প্রার্থী সমর্থকরা হতাশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার পর সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র
2 আশরাফ উল্লাহ ইমন: সিলেটের কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিতে