editor
প্রকাশিত: 2:17 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি দাবি করছে, ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে।এই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদেহর স্মরণে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। খবর তাসনিম নিউজের।তিনি বলেছেন, ইসরাইল ভালো করে জানে, তাদের এই ন্যক্কারজনক কাজের জবাব দেয়া হবে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত ২৭ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।আইআরজিসির মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলামি বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে। বিপ্লবের পর আমেরিকার পাশাপাশি ইহুদিবাদীদের স্বার্থ বিপন্ন হয়ে পড়েছে। এ কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে।জেনারেল শারিফ বলেন, ইসরাইল এমন একটি অবৈধ রাষ্ট্র, যার সভ্যতার কোনো ভিত্তি নেই। ইসরাইল বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ২ হাজার ৭০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এতসব হত্যাকাণ্ড চালিয়েও ইসরাইল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুশিয়ার করেন।
S/H-(Ripa-5)
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট