editor
প্রকাশিত: 5:11 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক ::
ইরানের দক্ষিণাঞ্চলে মৌসুমি বন্যায় সাতজন প্রাণ হারিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’-এ খবর দিয়েছে।
ইরান রেড ক্রিসেন্টের উদ্ধার ও জরুরি অপারেশনের প্রধান মাহদি ভালিপউরের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, বুশাহর ও হরমজগানে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
ভালিপউর জানান, ইজফাহান, ইয়াজদ, ফার্স ও তেহরান প্রদেশেও বন্যা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, রেড ক্রিসেন্টের কর্মীরা গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করেছে।
বিশেষ করে নভেম্বরে ইরানের বিভিন্ন শুষ্ক এলাকায় ভারী বর্ষণ হয়ে থাকে।
এতে শুষ্ক এলাকার জনগণ কিছুটা স্বস্তি পেলেও গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ছে।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন