editor
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। গত মঙ্গলবার জারিকৃত এক প্রজ্ঞাপন অনুসারে পুনর্গঠিত বোর্ড অব গভর্নরস-এ পদাধিকার বলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে বোর্ডের অন্য গভর্নররা হলেন চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; ভাইস চ্যান্সেলর, ইসলামি বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বোর্ড অব গভর্নরস-এ সরকার কর্তৃক মনোনীত দু’জন সংসদ সদস্য হলেন র.আ.ম ওবায়দুল মোক্তাদীর চৌধুরী, সংসদ সদস্য-২৪৫, ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং মো: ফরিদুল হক খান, সংসদ সদস্য-১৩৯, জামালপুর-০২।
বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনীত পাঁচজন গভর্নর হলেন- বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগ; এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; মো: শাহজাহান সিদ্দিকি, বীর বিক্রম, অবসরপ্রাপ্ত সচিব; মাওলানা মুফতি রুহুল আমীন, মুহতামিম, জামে’আ ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ ও মাওলানা কাফিলুদ্দীন সরকার, অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা এবং খতীব, আমীনবাগ জামে মসজিদ, ঢাকা। মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, পদাধিকারবলে নিযুক্ত গভর্নরসগণ ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির তারিখ হতে ৩ বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তাঁর বা তাঁদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেয়া পর্যন্ত তিনি বা তাঁরা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনবোধে যে কোন সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরগণের পরিবর্তন বা তাঁর/তাঁদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।
বুধবার ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)