editor
প্রকাশিত: 2:52 PM, November 14, 2020
অনলাইন ডেস্ক
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে হেরে যাওয়ায় বিএনপি গত বৃহস্পতিবার নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয়।’
এর আগে বাসে আগুন দেওয়া ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গতকাল শুক্রবার ২৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত ১১টি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাত থানায় এ পর্যন্ত ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়