editor

প্রকাশিত: 4:37 PM, October 31, 2026

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০১ জন জিপিএ-৪ থেকে ৫-এর নিচে এবং ১৮৪ জন জিপিএ-৪-এর নিচে নম্বর পেয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে পাসের হার ৯৬ দশমিক ৫ শতাংশ, ইংরেজি ভার্সনে ৮৮ দশমিক ৫ শতাংশ, মানবিক বিভাগে ৯৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫ দশমিক ৫ শতাংশ।

এবারের ফলাফলে উল্লেখযোগ্য বিষয় হলো, অনুত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীর কেউই একাধিক বিষয়ে অকৃতকার্য হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

ফলাফল প্রকাশের পরপরই তিনি বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে জরুরি পর্যালোচনা সভা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট পৃথকভাবে বিশ্লেষণ করে ফলাফলের দুর্বল দিকগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন অধ্যক্ষ।
কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ ক্লাস, মডেল টেস্ট এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে বছরজুড়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। ফলাফলের বিস্তারিত পর্যালোচনা করে শিক্ষার্থীদের দুর্বলতার মূল কারণগুলো চিহ্নিত করা হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতির আওতায় এনে আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠেয় পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।

শিক্ষার মানোন্নয়নে কলেজের অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়; বরং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এবারের ফলাফল থেকে শিক্ষা নিয়ে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত