editor

প্রকাশিত: 4:57 PM, September 13, 2020

একটি কৃত্রিম হাতে বাঁচবে মছুর আলীর সংসার

একটি কৃত্রিম হাতে বাঁচবে মছুর আলীর সংসার

1

জুড়ী প্রতিনিধি
মছুর আলী। মা, স্ত্রী, চার সন্তানসহ ৯ জনের সংসার। মছুর আলীর আয় দিয়ে সংসার চলতো। কিন্তু একটা দুর্ঘটনায় সচল সংসারের চাকা এখন অচল। এক হাত হারিয়ে থমকে যাওয়া জীবনের সঙ্গে লড়ছেন মছুর আলী। মছুর আলীর বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্তবর্তী লাঠিটিলা এলাকার ডুমাবাড়ি গ্রামে। তিন বছর আগে বাবার মৃত্যুর পর পুরো দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। শুরু হয় তার নতুন যাত্রা। কিন্তু গত ২০ আগস্ট দুর্ঘটনার শিকার হন তিনি। প্রতিদিনের মতো ওই দিন ধান মাড়ানোর মেশিন নিয়ে বাড়ি থেকে বের হন। এক বাড়িতে ধান মাড়ানোর সময় হঠাৎ তার ডান হাতটি মেশিনের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে হাতের কনুই পর্যন্ত ভেঙে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার ৫ দিন পর মছুরের ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। কয়েকদিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। প্রতিবেশীরা জানান, মছুর আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ধান মাড়ানোর মেশিনটা তার মামাতো ভাই কিনে দিয়েছিলেন। মেশিন চালিয়ে যা আয় হতো তা দিয়ে কোনোমতে তার সংসার চলতো। ধান মাড়াইয়ের পাশাপাশি অন্যান্য কাজও করতেন তিনি। দুর্ঘটনার পর থেকে মছুরের আয় বন্ধ। এখন পরিবারটা খুব বিপদে আছে।
মছুর আলী বলেন, ‘হাতটা কেটে ফেলার পর থেকে কোনো কাজ করতে পারি না। পরিবার নিয়ে খুব বিপদে আছি। ২ লাখ টাকা হলে একটা কৃত্রিম হাত লাগাতে পারতাম। কিন্তু এতো টাকা তো আমাদের নেই। কেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন আমাকে ২৫ হাজার টাকা দিয়েছে। কেউ যদি আরেকটু সাহায্য করতো আমি কৃত্রিম হাতটা লাগাতে পারতাম।’
এ বিষয়ে জুড়ী উপজেলার ভইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। দুই-একদিনের মধ্যে মছুরের বাড়িতে যাবো। আমি নিজে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো। সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসেন তাহলে সে আবার আগের মতো কাজ করতে পারবে। একটা পরিবার বেঁচে যাবে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

3 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

7 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

6 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

1 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

4 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

1 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 7

1
8