admin

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

একদিনে সড়ক দুর্ঘটনায় ঝরল ২১ প্রাণ

একদিনে সড়ক দুর্ঘটনায় ঝরল ২১ প্রাণ

5

অনলাইন ডেস্ক

একদিনে দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরে গেল ২১ জনের প্রাণ। শুক্রবার (৪ ডিসেম্বর) বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে এসব দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া মাগুরায় তিনজন, নাটোর, ভোলা, ফরিদপুর এবং ঢাকার মতিঝিল ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন করে মারা গেছেন।

দেশের বিভিন্ন গনমাধ্যমের খবর অনুযায়ী দেশব্যাপী এসব সড়ক দুর্ঘটনার খবর জানা গেছে।

6

টাঙ্গাইল : শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

ঢাকা : রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নুর সাহিবা আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

অপরদিকে যাত্রাবাড়ীর মানিকদি এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার খলিল ইফতি (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামের আরেক শিক্ষার্থী।

4

ইফতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউচাইল গ্রামে। বর্তমানে কদমতলী খালপার হক সোসাইটি সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।

মাগুরা : মাগুরার ঠাকুরবাড়ী এলাকায় সবজির ট্রাকের ধাক্কায় দুই গৃহবধু ও রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী (পল্লী চিকিৎসক) নিহত হয়েছেন।

সায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ী এলাকায় একটি সবজি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই গৃহবধূকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণলতা নামের এক নারী নিহত হন। অপর গৃহবধূ সাথী মজুমদারকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে মহম্মদপুর উপজেলার নড়াইল-রাজাপুর সড়কের রাজপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহাদ আলী নামের এক পল্লী চিকিৎসক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

নাটোর : নাটোর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলাল ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আলাল ফকির বাড়ির পাশে হয়বতপুর বাসস্ট্যান্ড মসজিদে নামাজ শেষ করে চা খাওয়ার জন্য হাইওয়ে পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা এক ট্রাকের চাকার নিচে পড়ে তার দুই পা পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

8

ভোলা : ভোলার বাংলাবাজারে একটি মালবাহী ট্রলির চাপায় নিজাম উদ্দিন মিরন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকায় আরো দুইজন আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার দুপুরে বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসে সামনে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিরন তার মোটরসাইকেলে আরও দুইজনসহ বোরহানউদ্দিন থেকে ভোলায় যাচ্ছিলেন। ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলে তিনি নিহত হন।

4

ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

S/H(t-2)

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

7 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

8 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

5 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

5 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

5 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

6 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

8 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

7 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
4