editor
প্রকাশিত: 11:39 AM, October 26, 2026
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত হিসেবে পরিচিত এই দুই মুখ এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ আমজাদ হোসেন পলাশ বর্তমানে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিয়েছেন। অথচ একসময় তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অত্যন্ত ঘনিষ্ঠজন। পারিবারিক ও রাজনৈতিক যেকোনো প্রয়োজনে এই দুই আওয়ামী লীগ নেতাকে তিনি অভিভাবক হিসেবে মানতেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিচিতি মহল।
বাবার পথ ধরে ছেলেও পিছিয়ে নেই। পলাশের ছেলে আদিল এখন এলাকায় ছাত্রদলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অতীতে আদিল ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অত্যন্ত ক্যাডার ও আস্থাবাজন।
রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথেই রাতারাতি রঙ বদলে বাবা স্থান করে নিয়েছেন মুক্তিযোদ্ধা দলে আর ছেলে ছাত্রদলে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশ অভিযোগ করেছেন, জালালাবাদ এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু প্রভাবশালী নেতা নিজেদের স্বার্থে ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এদের কমিটিতে স্থান দিয়েছেন এবং মদদ যোগাচ্ছেন।
শুধু রাজনৈতিক রঙ বদলই নয়, ছেলে আদিলের বিরুদ্ধে এলাকায় চাদাবাজি ও উদীয়মান কিশোর গ্যাং পরিচালনার মতো গুরুতর অভিযোগ রয়েছে। প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় বাবা-ছেলে মিলে বর্তমানে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন বলে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। সুবিধাবাদী এই চক্রের কারণে ত্যাগী ও মূলধারার বিএনপি নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলেও জালালাবাদ এলাকার রাজনীতিতে গুঞ্জন উঠেছে।
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে