editor
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিনিধি :
সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক একাত্তরের কথা’য় সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে মঙ্গলবার (০১ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে মানববন্ধন ও ভিডিও বার্তায় একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় তাহিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
আজ দুপুরে এক বিবৃতিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এ নিন্দা জানান।
বিবৃতিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি একটি মানববন্ধনে ও ভিডিও সাক্ষাতকারে ব্যক্তিগত আক্রমণ করে সাংবাদিকদের চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকে জড়িয়ে অশ্লীল, আপত্তিকর ও অশোভন বক্তব্য সমীচীন নয়। যা মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থি বলে আমরা মনে করি। অনাকাঙ্খিত আপত্তিকর এ বক্তব্য পরিহারের দাবি জানান তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা ।
বিবৃতি দাতারা হলেন- তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি (সমকাল) আমিনুল ইসলাম সহসভপতি (যায়যায়দিন) বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক ( ইত্তেফাক) আলম সাব্বির, যুগ্ম সম্পাদক ( মানবজমিন) এম.এ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ( সংবাদ) কামাল হোসেন,অর্থ বিষয়ক সম্পদক ( ভোরের কাগজ) সাজ্জাদ হোসেন শাহ, সদস্য (দেশ) আবির হাসান মানিক প্রমুখ।
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
6 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
2 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 6 বৃহস্পতিবার
1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন