editor
প্রকাশিত: 2:11 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক:
নওগাঁর পোরশা উপজেলায় দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। এ ছাড়া শাবকটির চারটি পা, দুটি মুখ, চারটি চোখ ও তিনটি কান রয়েছে।সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাতপুর দীঘিপাড়া গ্রামে আবদুল মান্নানের বাড়িতে ছাগলের বাচ্চাটির জন্ম হয়।মঙ্গলবার সকাল থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ওই ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে ভিড় করেন।ছাগলের মালিক আবদুল মান্নানের স্ত্রী নুর জামিলা বলেন, মাস কয়েক আগে হাট থেকে দেশি জাতের একটি ছাগল বাড়িতে লালন-পালনের জন্য কিনে আনা হয়।সোমবার সন্ধ্যার পর থেকে ছাগলটি অস্থিরতা বোধ করছিল। পরে সন্ধ্যার ৭টার দিকে ছাগলটি পর পর দুটি শাবকের জন্ম দেয়। ছাগলের প্রথম বাচ্চাটি স্বাভাবিক হলেও দ্বিতীয় বাচ্চাটি অস্বাভাবিক ছিল। দ্বিতীয় বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, চারটি চোখ, দুটি মুখ এবং তিনটি কান রয়েছে।ছাগল ও তার দুটি বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তবে দুই মাথাযুক্ত বাচ্চাটি একা খেতে বা চলাফেরা করতে পারছে না।তিনি বলেন, দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চাটি একা খেতে পারছে না। বাচ্চাটিকে দুধ তুলে খাওয়াতে হচ্ছে। আল্লাহ ছাড়া কেউ তো বলতে পারবে না এমন বাচ্চার জন্ম কেন হয়েছে।নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, জীনগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে। অর্থাৎ যখন অ্যাবনরমাল শুক্রানু-ডিম্বাণুকে নিশিক্ত করে। এ কারণে কতটুকু লেজ, মাথা ও শরীর প্রশস্ত হওয়ার কথা থাকলেও তা না হয়ে অস্বাভাবিক হয়ে থাকে।
S/H-(Ripa-5)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন