editor
প্রকাশিত: 5:53 PM, January 18, 2021
নিজস্ব প্রতিবেদক
‘নগরীতে ঘাতক ট্রাকের দ্বারা বার বার দুর্ঘটনার পরও ট্রাক চলাচল বন্ধ হচ্ছে না। যার কারণে অকালে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন দরে নগরবাসী ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়ে এলেও তার প্রতিফলন ঘটছে না। প্রশাসন চাইলে নগরীর ভিতর দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা সম্ভব। এয়ারপোর্ট থেকে বাদাঘাট দিয়ে ট্রাক চলাচলের জন্য বাইপাস সড়ক নির্মাণে এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। সড়ক দুর্ঘটনায় আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেজন্য বাইপাস সড়ক নির্মাণ করা জরুরি।’
নগরবাসী ‘জানমালের নিরাপত্তা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ও দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের জন্য’ দ্রুত বাইপাস সড়কের দাবিতে অনুষ্ঠিত বিশাল মানবন্ধনে সভাপতির বক্তব্যে সিসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম উপরোক্ত কাথাগুলো বলেন। সোমবার সকায় ১১টায় নগরীর চৌকিদেখী থেকে খাসদবির পর্যন্ত রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা মাহমুদুল হাসানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়।নিরাপদ সড়কের দাবি নিয়ে এই মানববন্ধনে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ছাড়াও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, রেজওয়ান আহমদ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি বক্তব্য দেন।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট নগরীর নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য নগরীতে ট্রাক চলাচল বন্ধ করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, বেপরোয়া ট্রাক চালকদের কারণে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। নগরীতে আর যেন সড়ক দুর্ঘটনা না ঘটে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।
সমাজসেবক হুমায়ুন আহমেদ মাসুকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি, ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু নসর বকুল, এডভোকেট সাহারাজ আহমদ, মুরব্বী সমেদ মিয়া, লুৎফুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম মামুন, কবির আহমদ ওভাব, জি.ডি রুমু, পুলিশী নির্যাতনে নিহত রায়হানের মা সালমা খাতুন, খন্দকার ফায়েকুজ্জামান, সোহরাব আহমদ পবলু, মাওলানা লিয়াকত উল্লাহ, শ্রমিক নেতা আবুল হোসেন খান, লুৎফুর রহমান, মাওলানা এনামুল হক জালালাবাদী, সাহেদ আহমদ চমন প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় রংধুন সমাজ কল্যাণ সংস্থা, আর.এম.এস ক্রীড়া সংস্থা, সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থা, পুষ্পাঞ্জলি সংঘ, তেপান্তর সমাজ কল্যাণ সংস্থা, একতা যুব সংঘ, সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা, উদয়ন তরুণ সংঘ, রায় হোসেন কলবাখানী সমাজ কল্যাণ সংস্থা, ৬নং সমাজ কল্যাণ সংস্থা, চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি, ৬নং সড়ক পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সংস্থা, ব্লাড সোলজার সোসাইটি, স্বপ্ন পূরণ ব্লাড ফাইটার্স, আনোয়ার মতিন প্রি-ক্যাডেট একাডেমি, শাহপরাণ প্রি-ক্যাডেট একাডেমি, হেল্পিং হ্যান্ডস চ্যারিটি সংগঠন।
S/H(Ripa-5)
7 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
1 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 4 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
2 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
4 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক