editor

প্রকাশিত: 8:57 AM, October 29, 2020

‘এক যুগে ৪৫০ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত’

‘এক যুগে ৪৫০ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত’

‘গত ১২ বছরে প্রায় ৪৫০ কিলোমিটার সহাসড়ক ৪ লেনে উন্নীত হয়েছে। আরও প্রায় ৪৫০ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান।’

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সড়কের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনাসভায় এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১২ বছরে প্রায় ৪৫০ কিলোমিটার সহাসড়ক ৪ লেনে উন্নীত হয়েছে। আরও প্রায় ৪৫০ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণের সময়বদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, একটি রুটের কাজ এগিয়ে চলছে, দুইটি রুটের ভৌত কাজ শিগগির শুরু হবে এবং বিআরটি প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলেছে।

ওবায়দুল কাদের আরো বলেন, মহানগরীতে পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের জন্যও সমন্বয় জরুরি।

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুতে ইতোমধ্যে ৩৪টি স্প্যান বসানো হয়েছে, যা দৃশ্যমান এখন ৫.১ কিলোমিটার। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলেরও দু’টি টিউবের মধ্যে একটি টিউবের খনন কাজ শেষ হয়েছে। অপরদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ প্রায় ৫৬ ভাগ শেষ হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘সড়কে শৃঙ্খলা পুরোপুরি এখনো আসেনি, এ বিষয়টি পরিকল্পনায় প্রাধিকারে আসা খুবই জরুরি।’ নিরাপদ সড়ক বাস্তবায়নের সঙ্গে শুধু সড়ক ও সেতু মন্ত্রণালয় জড়িত নয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা জড়িত উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা দলিলে নিরাপদ সড়ক নিশ্চিতে সব অংশিজনের সমন্বয়ের বিষয়টি আনা যেতে পারে। সড়ক দুর্ঘটনা এখন আমাদের বড় দুর্ভাবনা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ সড়কের।

প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ দেশ, মাটি ও মানুষের পাশে থেকে এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাসী বলেই জনগণের আস্থা নিয়ে এগিয়ে চলছে সমৃদ্ধ আগামী নির্মাণে। সরকারের এ অগ্রযাত্রায় বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে নির্বাচন কমিশন ও সরকারের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে।

সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় এবং কোনো রাজনৈতিক দলকে রাজনীতি বিমূখ করা সরকারের কাজ নয় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন