editor

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

এদেরকে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত : হানিফ

এদেরকে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত : হানিফ

2

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সিলেটের এমসি কলেজে একটা ঘটনা ঘটছে, খুবই দুঃখজনক ঘটনা, লজ্জা ও নিন্দনীয় ঘটনা, আমার এক বোনের উপর পাশবিক নির্যাতন করেছেন ওখানে। কয়েকজন ছাত্র। কোন দলের সেটা প্রমাণ দিতে চাই না। এটা নিয়ে আমাদের বিভ্রান্তি আছে। কেউ বলছে বর্তমান ছাত্রলীগ, কেউ বলছে ছাত্রদলের, সেটা যে দলেরই হোক না কেন? আমার যদি সুযোগ থাকতো, আমি এটাই বলতাম, এদেরকে বিচারের কাঠগড়া নয়, এদেরকে সরাসরি ক্রসফায়ার দিয়ে বিচার করা উচিত ছিল।’

1

আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আয়োজনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়’ আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘যদিও আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে। আমরা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে। তারপরও আমি মনে করি এই ধরনের পশু, এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। যারা এই ধরণের পাশবিক নির্যাতন করে একজন মা ও বোনকে বেঁধে রেখে। এদের সঙ্গে পশুর কোনো পাথক্য নেই। পশুদের অহেতুক বিচারের আওতায় কাঠগড়ে আনা-আনি না করে, এদেরকে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া হউক।’

3

‘দেশের এখন দুর্নীতি ও নারী নির্যাতনের মহামারি চলতে’-বিএনপি নেতাদের এমন বত্তব্য তুলে ধরে তিনি বলেন, “আমি বলবো না দুর্নীতি বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে। দুর্নীতি তো আপনারা হাওয়া ভবন খোলার পরে চালু করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে আপনারা দুর্নীতির দোকান খুলে বসে ছিলেন। তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের কোনো প্রকল্পেই কমিশন না দিয়ে কাজ করতে পারেননি। আপনারা দুর্নীতিকে প্রশাসন ও মন্ত্রণালয়ের শিকড় ঢুকিয়ে দিয়ে গিয়েছেন।’

7

তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা সেই শিকড়গুলো কাটছেন। আপনারা দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, যার জন্য সেই সময় এতো প্রকাশ্যে আসেনি। আমরা দুর্নীতিকে ধরছি। অভিযান চলছে, এখন আপনারা বলছেন দুর্নীতি হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে যদি আপনাদের কথা হয় তাহলে ধরেই নিতে হবে ‘দুর্নীতির পক্ষে আপনাদের অবস্থান’।

6

তিনি আরও বলেন, বিএনপি জোট আমলে মাহিমা, ফাহিমা, পূর্ণিমাসহ শত শত মা বোনকে ধর্ষণ ও গণধর্ষণ করেছিল ছাত্রদলের ক্যাডাররা। বিচারহীন সংস্কৃতি বিএনপি আমলের। আমরা দল দেখছি না। অপরাধী যেই হোক বিচার করছি। শাস্তি দিচ্ছি। কিন্ত বিএনপির এমন কোন নজির নেই। শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করছেন। কাউকে ছাড়া হচ্ছে না। অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে।

অনুষ্ঠানে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগে ৩ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা

সিলেট বিভাগে ৩ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা

4 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

8 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

6 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

6 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

7 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

7 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 8 রবিবার

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

2 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 1 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়

1
3