editor
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ নিয়ে চাঞ্চল্যের মধ্যে এবার নগরীতে আরেক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোডে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ অভিযোগ সোমবার সিলেট কতোয়ালি থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ ভর্তি আছে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক দিলোয়ার (৪০) ও তার সহযোগি হারুন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে। আরেক সহযোগী জামাল মিয়া এখনও পলাতক রয়েছেন। মামলায় এই তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
এসআই রেজাউল আরও জানান, শামীমাবাদ এলাকার বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। শনিবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে ধর্ষণ করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জোর্তিময় সরকার বলেন, ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এরআগে গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রবাসে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
7 শাল্লা প্রতিনিধি: 8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
6 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
3 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
5 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক