admin

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে: যুবলীগ চেয়ারম্যান

এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে: যুবলীগ চেয়ারম্যান

6

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন, ‘মাঠে আছি, দেখে নেবো তাদের। এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনও আপস নয়।’
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ ব্যানারে গত ১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অঙ্গনে সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ওই হুঁশিয়ারি দেন। প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ সর্বমোট ৬০টি সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
হাজার হাজার নেতাকর্মী-সমর্থকদের সাথে বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ ও সাবেক ত্যাগী ও তুখোর নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান (নিখিল), প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, তাজ উদ্দীন আহমেদ, আবু আহমেদ নাসিম পারভেজ, ও মঞ্জুর আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, রফিকুল আলম জোয়ারদার, ব্যারিস্টার ফজলে নাঈম, বদিউল আলম, বিশ্বাস মতিউর রহমান বাদশা, কাজী মোঃ মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, মোঃ সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, এডভোকেট মোঃ শামীম আল সাইফুল সোহাগ, প্রফেসর ড. মোঃ রেজাউল কবির, হেমায়েত উদ্দিন মোল্লা, আব্দুল হাই, এডভোকেট এনামুল হোসেন সুমন, জয়দেব নন্দী, সহকারী এটর্নী জেনারেল এডভোকেট কাজী বশির আহমেদ, এডভোকেট নাজমুল হুদা নাহিদ, এডভোকেট মোছাঃ হোসনে আরা দিবা, এডভোকেট আব্দুল গফ্ফার, ও এডভোকেট মোঃ আব্দুল মোনেম চৌধুরী প্রমুখ সহ আরো নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধনে হাজার হাজার লোক সমাগমের ঢল পড়ে যায়।
মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ বলেন, ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির কোথা থেকে টাকা আসছে, কী তাদের এজেন্ডা, এসব ব্যাপারে প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। তাদের একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।’
তিনি আরও বলেন, ‘এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনও আপস নয়। বাংলাদেশে একটা কুচক্রী মহল সৃষ্টি করে ফায়দা লোটা, এটা বারবার হবে না। এবারই আমরা এটা ফাইনাল করবো। প্রশাসনকে আহ্বান করছি, তদন্তের মাধ্যমে এদের চিহ্নিত করুন। আমরা মাঠে আছি, দেখে নেবো তাদের। চোরের দশ দিন, গেরস্থের এক দিন। আমরা এবার তাদের দেখে নেবো।’
নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আপনারা সজাগ ও সোচ্চার থাকবেন। আমরা এদের দমন করবো ইনশাআল্লাহ।’-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

6 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

6 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

1 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

4 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

5 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

7 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

3 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
8