editor
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। এর আগে সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কালের কণ্ঠকে জানান, গত মাসে এমপি মহোদয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। এতে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি ন্যাম ভবনে (এমপিদের বাসভবন) সুরক্ষা নিয়ম মেনে অবস্থান করছেন। তিনি নিয়মিত ওষুধ সেবন, খাওয়া ও বিশ্রাম নিচ্ছেন। এখন অনেকটাই সুস্থ আছেন বলে তিনি জানান।
এর আগে গত ২৮ এপ্রিল নির্বাচনী এলাকা নওগাঁ থেকে ঢাকায় ফিরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পয়লা মে আইইডিসিআর থেকে তিনি করোনায় আক্তান্ত বলে নিশ্চিত করা হয়। এর দুই সপ্তাহ পর নমুনা পরীক্ষা করানো হলে করোনা পজিটিভ আসে। অবশ্য পরের টেস্টে নেগেটিভ আসে।
উল্লেখ্য, ইতিমধ্যে অর্ধশতাধিক সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। অবশ্য তাঁদের মধ্যে কেউ কেউ মৃত্যুর আগে করোনা নেগেটিভ হয়েছিলেন।
4 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
6 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
4 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
3 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
6 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
7 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
7 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪