editor

প্রকাশিত: 4:42 PM, September 26, 2020

এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক নারী ধর্ষণ নিয়ে যা বলেন কাউন্সিলর ইলিয়াছুর ও নোশিন (বিস্তারিত ভিডিও)

এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক নারী ধর্ষণ নিয়ে যা বলেন কাউন্সিলর ইলিয়াছুর ও নোশিন (বিস্তারিত ভিডিও)

2

এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক নারী ধর্ষণ নিয়ে যা বলেন কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম।

সু-প্রিয় দর্শক আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি জয়া রায়।
সিলেট বিভাগের সকল জেলার সবধরনের সংবাদ আপনাদের কাছে পৌছে দিতে আমাদের নিয়মিত আয়োজন ‘টাইমস অব সিলেট’র পক্ষথেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ২৬ সেপ্টেম্বর, ১১ আশি^ন, ৮ সফর, রোজ শনিবার।

প্রথমেই করোনা সংবাদ
করোনায় সিলেটে সুস্থ আরো অর্ধশতাধিক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫০ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন এবং সুনামগঞ্জের ৭ জন রয়েছেন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৩১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ০৫২ জন, হবিগঞ্জে ১২৯১ জন এবং মৌলভীবাজারের ১৫৩৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে গতকাল শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
আজ শনিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৩ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৮, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭০৮ জন। এরমধ্যে ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৯৮৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৮ হাজার ১৪০ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৪৭ জন।

গোয়াইনঘাটে বন্যার কারণে পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা
আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানিয়েছেন
গোয়াইনঘাটের সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওপারে মেঘালয়ের ভারি বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি সৃষ্ট বন্যার আরও অবনতি ঘটে। বাড়ি-ঘর, ফসলের মাঠ, রাস্তাঘাট প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ আর ভোগান্তির অন্ত নেই। গোয়াইনঘাটের সাথে জেলা সদর সিলেটের সবকটি সড়ক দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
গোয়াইনঘাট উপজেলার সবকটি সড়ক দিয়ে যান চলাচল সহ সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে উপজেলার সবকটি পর্যটন স্পটে পর্যটক আগমন নিরুৎসাহিত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় উপজেলা প্রশাসনের তরফ থেকে সাময়িক সময়ের জন্য পর্যটক আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সাথে কথা হলে তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ষষ্ঠ দফা বন্যা বন্যা ২০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন।

এদিকে সিলেটের সদর উপজেলায় চতুর্থবারের মত বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছ উপজেলার নিম্নাঞ্চল। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি, স্কুল, মসজিদ, রাস্তা ঘাট, আমন ক্ষেত, বীজতলা ও মাছের খামার তলিয়ে গেছে। জানা গেছে, সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ, ২ নং হাটখোলা, ৩ নং খাদিম নগর, ৭ নং মোগলগাঁও, ৮ নং কান্দিগাঁওসহ কয়েকটি ইউনিয়ন বন্যায় কবলিত হয়ে পড়েছে। হাঁটখোলার উমাইগাঁও, জালালাবাদের আলী নগর, মানসিনগর, রায়েরগাও, কান্দিগাঁও ছামাউরাকান্দি, নীলগাঁও, নলকট, মোগলগাঁও , লামাগাঁও, চৌধুরী গাঁও,খাদিমনগর সাতগাছি, আলীনগর, ছয়দাগ, গনকিটুক, বাউয়ারকান্দি, বাইশটিলা, রঙ্গিটিলা, পীরেরগাও, মধুটিলা, মোকামবাড়ি, বাইলার কান্দি, রইরকান্দি, শিমূল কান্দি, যুগলটিলা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ৫টি ইউনিয়নকে বন্যাকবলিত এলাকায় ঘোষণা করা হয়েছ। খবরা-খবর রাখা হচ্ছে। গত ৩য় ধাপে বন্যাকবলিত এলাকার ত্রাণসামগ্রীর দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় সকল আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, বন্যাকবলিত এলাকা সার্বক্ষনিক খবরা-খবর রাখা হচ্ছে। বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের রান্না করা খাবার বিতরণ
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী রাষ্টনায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৪ দিনের কর্মসুচীর ২য় দিনে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সিলেট জেলা যুবলীগ। আজ দুপুর ২টায় নগরীর ক্বীনব্রীজ এলাকায় প্রায় ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এ সসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো: শামীম আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1

এদিকে এমসি কলেজের ছাত্রবাসে স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার অভিযোগে ছাত্রাবাসের দুই নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। আজ কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। অধ্যক্ষ জানান, কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য ও একই বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদের মধ্যে শেষের দু’জন হোস্টেল সুপারের দায়িত্বে রয়েছেন। অধ্যক্ষ আরও জানান, সার্বিক বিষয় তদন্তের জন্য এদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে, দায়িত্ব অবহেলার অভিযোগে ছাত্রাবাসের দুই নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে অধ্যক্ষ জানিয়েছেন। এদিকে সিলেটসহ সমগ্র দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

নর্থ ইষ্ট হাসপাতালে ফের করোনা ওয়ার্ড চালু
সিলেটের বেসরকারি হাসপাতাল নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়তে থাকায় পুনরায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিন করোনা পজিটিভ রোগী বাড়ায় পুনরায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ শনিবার থেকে আমরা ফের করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি নিচ্ছি।’
এর আগে গত ২০ সেপ্টেম্বও, রোববার থেকে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়া হয়ে। তবে হাসপাতালটিতে আইসোলেশন ইউনিট খোলা রাখা হয়।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. আখতারুজ্জামান বলেন, বর্তমান সরকার দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি কর্মকর্তারা এখন বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের ঘরে এসে সেবা দিতে প্রস্তুত। সিলেটে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা ও ডিজিটাল স্টার্টআপদের নিয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এক মতবিনিময় সভায় শনিবার তিনি উপরোক্ত কথা গুলো বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা।

5

এদিকে সিলেটে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা ও ডিজিটাল স্টার্টআপদের নিয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চেম্বার কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা।

5

প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রান্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম।

1

https://www.facebook.com/100618761738184/videos/432025617779679

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

2 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

6 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

3 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

7 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

1
3