admin

প্রকাশিত: 11:26 AM, July 29, 2026

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

4

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে তথ্য ফাঁসের পর নড়েচড়ে বসেছে স্থানীয় সচেতন মহল। তবে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁসের পরও দমে যাওয়া তো দূরের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই তিন গডফাদার এখন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রশাসনের নজরদারি এড়াতে তারা চোরাচালানের কৌশল আরও সুনিপুণ ও আগ্রাসী করেছে। লালাদিঘীর পাড় এলাকার গোপন গোডাউনগুলো থেকে এখন শুধু রাতের আঁধারে নয়, দিনের আলোতেও নিজস্ব লাইনম্যান ও সশস্ত্র পাহারায় চোরাই মালামাল খালাস ও সরবরাহ করা হচ্ছে। যেকোনো মূল্যে চোরাই সাম্রাজ্য টিকিয়ে রাখতে সিন্ডিকেটের সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি মরিয়া। রেকর্ড ঘেঁটে মিলল মামলার পাহাড় এদিকে এই চক্রের নেপথ্য নায়কদের অতীত খতিয়ান অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।
সরকারি রেকর্ড ও নথিপত্র ঘেঁটে দেখা যায়, এই সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় শুল্ক ফাঁকি ও চোরাচালানের একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। বিজিবি ও পুলিশের অভিযানে বিভিন্ন সময় কোটি কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় দায়ের করা মামলায় তাদের নাম বারবার আসামি হিসেবে উঠে এসেছে। কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে, এতগুলো চোরাচালানের মামলার দাগী আসামি হওয়া সত্ত্বেও তারা সবসময়ই জামিনে বা পর্দার আড়ালে থেকে বীরদর্পে তাদের অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। আইনের ফাঁকফোকর গলে বারবার বেরিয়ে আসায় তারা এখন স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না।
অনুসন্ধানে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পণ্য এনে এই তিন গডফাদার রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এই চোরাচালানের টাকা দিয়ে তারা নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া লালাদিঘীর পাড়সহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক গোপন গোডাউন ও ডাম্পিং স্টেশন গড়ে তুলতে এই অবৈধ অর্থের একটি বড় অংশ বিনিয়োগ করা হয়েছে। নিজস্ব লাইনম্যান ও সশস্ত্র পাহারা বাহিনীর পেছনেও তারা প্রতি মাসে লাখ লাখ টাকা ঢালছে। নেতাদের পরিচয় ও অবৈধ ঢাল একাধিক চোরাচালানের মামলা থাকার পরও কীভাবে এই চক্র বছরের পর বছর বুক ফুলিয়ে এই ব্যবসা চালাচ্ছে?
স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, এই সিন্ডিকেটের মূল চালিকাশক্তি হলো রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়। এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লা বিভিন্ন প্রভাবশালী ও বড় বড় রাজনৈতিক নেতাদের নাম ও পরিচয় ভাঙিয়ে এলাকায় নিজেদের একক আধিপত্য বজায় রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা বা স্থানীয় কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এই ‘বড় নেতাদের’ পরিচয়কে তারা ঢাল হিসেবে ব্যবহার করে।
এই রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয়ের জোরেই দীর্ঘদিন ধরে কোনো বাধা ছাড়াই হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাই পণ্য সিলেটে ঢুকছে এবং তারা রয়ে যাচ্ছে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

7 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

4 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

5 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

7 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 6 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা

1
8