editor
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের ঘটনাস্থল পরিদর্শন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান শাহেদুল খবির চৌধুরী বলেছেন, করোনা সংক্রমণের কারণে সাড়ে ছয় মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিভাবে ছাত্রাবাস খোলা থাকে এবং সেখানে ছাত্ররা অবস্থান করে তা খতিয়ে দেখা হবে।
এসময়ে ঘটনাস্থলের আশেপাশের চারপাশ ঘুরে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক কলেজ ও প্রশাসন সাহেদুল খবির চৌধুরী।
ধর্ষণের ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ তাদের কাছে ঘটনার বর্ণনা দিতে এসেছিলেন কিনা উপস্থিত গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে সাহেদুল খবির চৌধুরী ভিক্টিমের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এমসি কলেজ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। আমরা আজ স্পট দেখে গেলাম। কলেজ কর্তৃপক্ষসহ অন্যদের সাথে কথা বলবো। কলেজের নিরাপত্তাসহ অন্যান্য ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।’
কোভিট ১৯ সময়ে এমসি কলেজের আবাসিক হোস্টেল খোলা রাখা বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়টিও জানার চেষ্টা করছি। আগামী ৩দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেব।’
ভিক্টিমের সাথে এই বিষয়ে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিক্টিমের মানসিক অবস্থা বিবেচনা করে সম্ভব হলে কথা বলার চেষ্টা করবো।’
উল্লেখ্য, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গত সোমবার (২৮ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল কবীর চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের এই কমিটি গঠন করা হয়।
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 5 বৃহস্পতিবার
3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
8 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়