editor

প্রকাশিত: 10:52 AM, September 26, 2020

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : যা বললেন সিলেট আ.লীগের নেতারা

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : যা বললেন সিলেট আ.লীগের নেতারা

5

নিজস্ব প্রতিনিধি

6

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূ (১৯) ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানালেন সিলেট আওয়ামী লীগের নেতারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটভিউ-কে এসব কথা বলেন নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করলে শাস্তি অবশ্যই পেতে হবে। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোন ছাড় নেই। ইতোমধ্যে আমরা পুলিশকে বলে দিয়েছি অপরাধীদের গ্রেফতার করার জন্য। সেই সাথে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গডফাদারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে এ বিষয়ে কথা বলেছেন আমরা তাদের সার্বিক বিষয় বলেছি।

এমসি কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আমাদের দাবি একটাই আসামিদের গ্রেফতার করা হোক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কেউ কোনো তদবির করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক। সিলেটের এমসি কলেজের যে ঐতিহ্য পৃথিবী জুড়ে রয়েছে তা আজ ধ্বংসের পথে। এটা কোনোভাবে কাম্য নয়। এছাড়া এমন অপরাধীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তাদের সম্পর্কেও খোঁজ নেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আমরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করবো।

5

এক প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ধর্ষণকরীদের কোনো পরিচয় নেই। তাদের পরিচয় শুধু- তারা অপরাধী। এই লজ্জাজনক ঘটনায় আমরা অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি। ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথাও হয়েছে।

2

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইতোমধ্যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিয়েছি- অপরাধী যারাই হউক তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এমসি কলেজের ছাত্রবাসে ধর্ষণের ঘটনা খুবই জঘন্য এবং নিন্দনীয়। আমরা অপরাধীদের শাস্তি চাই। এই ঘটনায় কেউ যাতে পার না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছি। সেই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, ছাত্রাবাসের ঘটনাটি সত্যি লজ্জাজনক। এই ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধরণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আমাদেরকে মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে এই ঘটনায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

8 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

6 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

5 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

6 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

7 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4 স্টাফ রিপোর্টার: 5 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

5 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
3