editor
প্রকাশিত: 5:08 PM, November 21, 2020
অনলাইন ডেস্ক
‘৭৫-এর পর দেশের কৃষকদের জন্য এবং কৃষিতে ভর্তুকি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া-এরশাদ এবং খালেদা জিয়া কখনো কৃষকদের জন্য এবং কৃষিতে ভর্তুকি দেন নাই।
শনিবার বেলা ১২টার দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরল ইউএনও সোয়াইব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি জোট সরকারের আমলে ভর্তুকি দিয়েছে অস্ত্র কেনা, সামরিক খাতে। কিন্তু কৃষকদের জন্য ভর্তুকি দেয় নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, দেশের নব্বই ভাগ কৃষক গ্রামে থাকেন। কিন্তু তাদের (জিয়া-খালেদা জিয়া) মনোযোগ গ্রামের দিকে ছিল না।
খালিদ মাহমুদ বলেন, সরকারকে যখন বিশ্বব্যাংক বাধা দিয়েছিল যে-ভর্তুকি দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, বিশ্বব্যাংকের কথায় বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেভাবে। ২০০৫ সালের দিকে কি করা হয়েছিল? সারের মধ্যে ইটের গুঁড়া দিয়ে সারের ওজন বাড়ানো হয়েছিল। তখন ইউরিয়া সার বাজারেই পাওয়া যেত না। আর এখন বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কৃষকদের জন্য সার বীজ কীটনাশক পাওয়া যায় না। এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ড রায় প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স