editor

প্রকাশিত: 5:10 PM, November 4, 2020

এসএমপির নবাগত পুলিশ কমিশনারের সাথে ট্রাক মালিক-শ্রমিকদের সৌজন্য সাক্ষাত

এসএমপির নবাগত পুলিশ কমিশনারের সাথে ট্রাক মালিক-শ্রমিকদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার (এসএমপি) নিশারুল আরিফের সাথ্যে সৌজন্যে সাক্ষাত করেছেন সিলেটের পরিবহণ মালিক-শ্রমিকরা। আজ (৪ নভেম্বর) বুধবার দুপুরে এসএমপির উপশহরস্থ কার্যালয়ে পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এবং সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের নেতেৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় পরিবহণ মালিক-শ্রমিক নেতারা বলেন, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটের পরিবহণ মালিক-শ্রমিকরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে সিলেটের সকল পাথর কোয়ারী দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় ১০ লক্ষাধীক মালিক-শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাই মালিক-শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা প্রধানমন্ত্রীর নজরে দিতে পুলিশ কমিশনার নিশারুল আরিফের প্রতি অনুরোধ জানান পরিবহণ মালিক নেতা গোলাম হাদী ছয়ফুল ও শ্রমিক নেতা আবু সরকার। তাছাড়া নগরীতে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও সভার কর্মসূচি পালনের ব্যাপারে পুলিশ কমিশনারকে অবগত করা হয়।
মালিক-শ্রমিক নেতারা নবগত পুলিশ কমিশনার নিশারুল আরিফকে আইন শৃংখলার উন্নয়নে সকল প্রকার সহযোগীতা করার আশা-প্রত্যাশা ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়ে বলেন, নগরীর শান্তিশৃংখলা সুন্দর রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধরণ সম্পাদক মোঃ আমির আলী, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রোটারিয়ান সোহরাব হোসেন, নির্বাহী সদস্য আকমাম আব্দুল্লাহ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির