editor

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

এসএমপি ক‌মিশনার গোলাম কিবরিয়া স্থলে নিশারুল আরিফ

এসএমপি ক‌মিশনার গোলাম কিবরিয়া স্থলে নিশারুল আরিফ

7

নিজস্ব প্রতিবেদক

7

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদকে হত্যার প্রেক্ষিতে সমালোচনার মুখে মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের আরও ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি/পদায়নের আদেশ দেয়া হয়েছে।

বদলির কারণ হিসেবে প্রজ্ঞাপনে ‌‌‘জনস্বার্থ’ উল্লেখ করে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

3

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ঢাকার উপ পুলিশ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। এদিকে সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে বদলি করা হয়েছে স্পেশাল প্রোটেকশন ব্যাটেলিয়ানের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে।

3

এছাড়া বদলি ও পদায়ন হওয়া অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সিআইডির পুলিশ সুপার মো. মোশাররফ হোছাইনকে রাজশাহীর পুলিশ অ্যাকাডেমিতে, র‌্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দফতরের এআইজি এম এ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

2

পুলিশ সদর দপ্তরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, অ্যান্টি টেরোরিজম ইউনিটটের  পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ-পুলিশের চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার  সুনন্দা রায়কে পুলিশ সদর দফতরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি নেছার উদ্দিন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, এসপিবিএনের  অতিরিক্ত পুলিশ সুপার  ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

7 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

1 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

6 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

6 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

8 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

4 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

4 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
2