editor

প্রকাশিত: 3:07 PM, December 1, 2025

ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস প্রোগাম উপলক্ষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা

ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস প্রোগাম উপলক্ষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা

ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস প্রোগাম উপলক্ষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর) নগরীর নাইয়রপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লায়ন হারুন আল রশীদ দিপু এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন মোস্তফা শাহ জামান, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন শামছুল আলম খান, লায়ন নাজনীন হোসেন, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন মনছুর আলম চৌধুরী, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামুন, লায়ন মঞ্জুর হোসেন, লায়ন মাছুম জোয়ারদার, লায়ন হিমেল কর্মকার, লায়ন হুমায়ুন কবির, লায়ন সানজিদা খানম, লায়ন কার্তিক পাল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, লায়ন্স ক্লাব আন্তর্জাতিক মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। সিলেটের লায়ন্স ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের সেবা পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্বব্যাপী লায়ন্সদের সেবা কার্যক্রম আজ মানবতার অনন্য দৃষ্টান্ত। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দৃষ্টি সুরক্ষা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ বিভিন্ন খাতে লায়ন্সদের অংশগ্রহণ প্রশংসনীয়। মতবিনিময় সভার মাধ্যমে সিলেট অঞ্চলের ক্লাবগুলো আরও সুসংগঠিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আগামী ১৮ই ডিসেম্বর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস উপলক্ষে বিভিন্ন লায়ন্স ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন