editor
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রতীক রবাদ্দের পূর্বে নির্বাচনী সভা-সমাবেশ করা নিষিদ্ধ থাকলেও কিন্তু তা মানছেন না কোন প্রার্থী। মনোনয়নের বৈধতা পাওয়ার পর থেকে প্রার্থীরা সভা-সমাবেশসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তাদের এসব কর্মকান্ড সামাজিক যোগাযোগের মাধ্যমেও প্রকাশ পাচ্ছে।
জানা যায়, সাদিপুর ইউনিয়নের উপনির্বাচন ২০ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বিএনপি মনোনিত আব্দুর রব আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ।
নীতিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোন ধরণের সভা সমাবেশ করা নিষিদ্ধ। কিন্তু প্রার্থীরা আইনের তোয়াক্কা না করে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এমনকি সভায় আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছেন একাধিক প্রার্থী।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ বলেন, আমি কখনো আচরণবিধি লঙ্ঘন করিনি। আমরা শোনেছি অন্যান্য প্রার্থীরা আচরণবিধি অমান্য করে প্রচার চালিয়ে যাচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ বলেন, আমি আচরণবিধি মেনেই চলছি কিন্তু অন্যান্য প্রার্থীরা আচরণবিধি অমান্য করে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি মনোনিত প্রার্থী আব্দুর রব আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
3 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 5 বৃহস্পতিবার
8 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
8 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়