editor

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

ওসমানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ৩ শিক্ষকের ষড়যন্ত্রের অভিযোগ

ওসমানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ৩ শিক্ষকের ষড়যন্ত্রের অভিযোগ

6

নিজস্ব প্রতিবেদক
নগরের ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক বিদ্যালয়ের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছেন। নিজেদের সনদে জাল জালিয়াতি থাকায় এখন অন্যদের এম, পি ও ভূক্ত আটকাতে মরিয়া হয়েছেন। এমপি ও ভূক্তির নামে শিক্ষকদের প্রায় দেড় লাখ টাকা আত্মসাতও করেছেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সভাপতির নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফিয়া বেগম প্রধান শিক্ষক শাহিনা সুলতানাকে বিদ্যালয়ে যেতে অনুরোধ করেন। করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকার পরও বিদ্যালয়ে যান প্রধান শিক্ষক। এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের এম,পি,ও ভূক্তির খরচ বাবত অর্থ দিতে আফিয়া বেগমকে বললে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে তিনি প্রধান শিক্ষকের উপর লিপ্ত হয়ে অসদাচরণ করেন। এম,পি,ও ভূক্তির জন্যে শিক্ষক শামীমা বেগম কোন অর্থ দেননি। উল্টো এম,পি, ও ভূক্তি করে দেয়ার কথা বলে সহকারী শিক্ষক আব্দুল কাদিরসহ ৭ শিক্ষকের কাছ থেকে ১লাখ ৪০ হাজা টাকা বেগম শামীমা আহমদ আত্মসাত করেন। দিলোয়ারা বেগম, বেগম শামীমা আহমদ ও শাহীন হোসাইন প্রধান শিক্ষকের অগোচরে ম্যানেজিং কমিটি কর্তৃক অনুমোদিত স্টাফিং প্যাটার্ন পরির্বতন করে তাদের ইচ্ছেমতো রেজুলেশন প্রস্তুত করে সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে মনগড়া স্টাফিং প্যাটার্ন ও সি,এস কপি স্ক্যানিং করে অনলাইনের মাধ্যমে এম,পি, ও ভূক্তির জন্যে আবেদন পাঠান। অভিযোগে বলা হয়েছে, এটি ফৌজধারী অপরাধ। প্রধান শিক্ষকের অভিযোগে এসকল বিষয় তুলে ধরা হয়েছে।
এদিকে, সামাজিক বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও এম,পি, ও ভূক্তিতে নিজের ফাইল প্রেরণ না করে জালিয়াতির মাধ্যমে বাংলায় নিয়োগপ্রাপ্ত দিলোয়ারা বেগমের ফাইল প্রেরণের বিষয়ে সৈয়দা নাঈমা খানম সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দেন। এই অভিযোগের তদন্তে সম্পন্নের আগেই অনলাইনে আবেদন করা ৬জনের ফাইল জেলা শিক্ষক কর্মকর্তা ‘ব্যাক টু এপ্লিকেশন’ বলে ফেরত পাঠান। জেলা শিক্ষা অফিসের ভাষ্য অনুযায়ী অনলাইনে আবেদনকৃত ৬শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৩শিক্ষক ও ১জন কর্মকর্তার দাখিলকৃত ফলাফল বিবরনীতে স্বাক্ষরিত ডিজি প্রতিনিধি আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বাক্ষর দেননি বলে জানান। এর জন্যেই ৪জনের ফাইল ফেরত পাঠানো হয়। সহকারী প্রধান শিক্ষক আফিয়া বেগমকে বি,এড সনদ না থাকা স্বত্তেও ম্যানেজিং কমিটি যেভাবে রেজুলেশনের মাধ্যমে দায়িত্ব দেন, ঠিক একই ভাবে বি,এড সনদপ্রাপ্ত শাহীনা সুলতানাকে একই নিয়মে রেজুলেশনের মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন।
অথচ সহকারী প্রধান শিক্ষক আফিয়া বেগম বি,এড সনদ ছাড়াই সহকারী প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত সম্মানী উত্তোলন করছেন যা সরকারী বিধি বহির্ভূত এবং ফেরতযোগ্য। বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই বিদ্যালয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী একটি চক্র রয়েছে। এসকল শিক্ষক ঐ চক্রের সাথে সম্পৃক্ত। তারা জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে জাতির পিতার ব্যাপারে আপত্তিকর মন্তব্য ও অশালীন কথাবার্তা উচ্চারণ করেন।
জানা গেছে, বিদ্যালয়ে কর্মরত ৪২জন শিক্ষক-শিক্ষিকার স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে প্রধান শিক্ষক হিসেবে শাহীনা সুলতানাকে দ্বায়িত্ব দেন। এবং এম, পি, ও ভূক্তির পরবর্তী কার্যক্রম শুরু করা হয়। অথচ কতিপয় শিক্ষক-শিক্ষিকা স্বার্থহীনতার জন্যে বিদ্যালয়ের এম,পি, ও ভূক্তির ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নামে-বেনামে উড়ো চিঠির পাশাপাশি সভাপতি ও সদস্যদেরকে ভয়ভীতি প্রদর্শনের ও অভিযোগ পাওয়া গেছে। এসকল বিষয় উল্লেখ করে প্রধান শিক্ষক শাহীনা সুলতানা বিদ্যালয় সভাপতির নিটক পৃথক অভিযোগ দেন। অভিযোগে এসকল বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। এতে বিভাগীয় ও প্রাতিষ্ঠানিক আইনগত ব্যবস্থা নিতে সভাপতির নিকট আবেদন করা হয়েছে।
এসকল বিষয়ে যোগাযোগ করা হলে বেগম শামীমা আহমদ ও শাহীন হোসাইনের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা দু’জনেই কল রিসিভ করেন নি। অপর শিক্ষক দিলোয়ারা বেগমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে সহকারী প্রধান শিক্ষক আফিয়া বেগমের স্বামী কল রিসিভ করে বলেন, তিনি( আফিয়া বেগম) বাসার বাইরে আছেন। তাই এখন কথা বলা যাবে না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও এম, এ, জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মঈনুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সহকারী জানান তিনি এখন কথা বলতে পারবেন না। তিনি ল্যাবে কাজে রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

2 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

8 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

7 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

5 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

5 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
4