editor

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

ওসি প্রদীপের স্ত্রীর বাড়ি-গাড়ি ক্রোকের নির্দেশ

ওসি প্রদীপের স্ত্রীর বাড়ি-গাড়ি ক্রোকের নির্দেশ

2

কক্সবাজারের টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণের নামে থাকা ছয়তলা বাড়ি, ফ্ল্যাট ও গাড়ি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্রোকের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে প্রদীপের স্ত্রী নামে নগরের পাথরঘাটা এলাকার দুই ইউনিটবিশিষ্ট একটি ছয়তলা বাড়ি, নগরের মুরাদপুর এলাকার সেমিপাকা বাড়ি, কক্সবাজারে ফ্ল্যাট, মাইক্রোবাস ও প্রাইভেট কার একটি করে এবং ১৭ লাখ ৭৩ হাজার টাকা থাকা বেসিক ব্যাংক নগরের আসাদগঞ্জ শাখার একটি হিসাব।’

প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আদালতে করা আবেদনে উল্লেখ করেন, আসামিরা সম্পত্তিগুলো হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। এ জন্য এগুলো যাতে বিক্রি করা না যায় কিংবা হস্তান্তর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রোকের নির্দেশ দেওয়া হোক।

1

গত ২৩ আগস্ট দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, প্রদীপের বাবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) একজন নিরাপত্তাপ্রহরী ছিলেন। ১৯৯৫ সালে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন প্রদীপ। ২০০২ সাল থেকে তাঁর সম্পদগুলো দৃশ্যমান হতে থাকে। নানা কারণে হতে থাকেন আলোচিত।

8

দুদক সূত্র জানায়, নগরের পাথরঘাটা এলাকায় চুমকি তাঁর বাবার কাছ থেকে একটি ছয়তলা বাড়ি দানপত্র মূলে পেয়েছেন বলে সম্পদ বিবরণীতে জমা দেন। কিন্তু চুমকির দুই ভাই ও আরেক বোন বাবার কাছ থেকে কোনো বাড়ি পাননি। তাঁরা স্বাভাবিক জীবন যাপন করছেন। এতে বোঝা যায়, প্রদীপ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ওই বাড়ি করেছেন। কাগজপত্রে তাঁর শ্বশুরের নামে রাখেন। পরে শ্বশুর থেকে দানপত্রমূলে নিবন্ধন করে নেন ২০১৩ সালে। ওসি প্রদীপের সব সম্পত্তিই তাঁর স্ত্রী চুমকির নামে। তাঁর কোনো বিশ্বাসযোগ্য জ্ঞাত আয়ের উৎসই নেই। চুমকির নামে ৪ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৮৬৯ টাকার সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক।

7

এর মধ্যে তিনি পারিবারিক ব্যয়সহ অন্যান্য ক্ষেত্রে খরচ করেছেন ২১ লাখ ৭০ হাজার টাকা। চুমকির আগের সঞ্চয়, উপহার ও বাড়িভাড়া থেকে বৈধ আয় হিসেবে ৪৯ লাখ ১৩ হাজার ২৩৪ টাকার সম্পদ পাওয়া যায়। বৈধ আয় বাদ দিলে চুমকি নামে মোট ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়। এটা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ওসি প্রদীপ কুমার দাশ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে স্ত্রীর নামে রেখেছেন বলে দুদক অনুসন্ধানে তথ্য পেয়েছে।

2

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর অসুস্থতার কথা বলে থানা থেকে ছুটি নিয়ে চলে আসেন প্রদীপ। চট্টগ্রামে থাকেন আত্মগোপনে। সেখান থেকে ৬ আগস্ট কক্সবাজার আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। এরপর থেকে কারাগারে আছেন। প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

2 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

6 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

1 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

7 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

2 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)

হাসান আহমদ শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত

হাসান আহমদ শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত

1 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। গত ৯

1
8