editor
প্রকাশিত: 10:45 AM, September 25, 2020
নানা অনিয়মের জড়িয়ে পড়ার অভিযোগে কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ১৪১ কনস্টেবলকে একসাথে বদলি করা হয়েছে। দেশের ইতিহাসে একযোগে জেলা পুলিশে এতোবড় বদলি ঘটনা এই প্রথম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের বদলি করা হয়। দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি বলেন, জেলা পুলিশের সকল সদস্যকে আজ বদলি করা হয়েছে। এখন সবাই নতুন সদস্য। আগে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ওসি পর্যায়ে রদবদল করা হয়েছে। জেলায় এখনো সবাই নতুন অফিসার।
এদিকে বৃহস্পতিবার কক্সবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩৪ জন ইনস্পেক্টরকে বদলি করা হয়। তার আগে ১৬ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপারকে এবং ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছিল আরও ৭ জন কর্মকর্তাকে।
৩১ জুলাই পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ আটজন গ্রেপ্তার হয়।
পরবর্তীতে অভিযুক্ত এপিবিএনের তিনসদস্য ও স্থানীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারাও জেলে রয়েছেন। সিনহা হত্যাকাণ্ডের পর জেলা পুলিশের ক্রসফায়ার বাণিজ্য, মাদক ব্যবসার সম্পৃক্ততাসহ নানান অনিয়মের অভিযোগ উঠে আসে গণমাধ্যমে। এরপর থেকে পুলিশকে ঢেলে সাজানো শুরু হয়।
1 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
7 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
7 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
2 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস