editor

প্রকাশিত: 2:47 PM, November 25, 2020

কঙ্গনাকে গ্রেফতার না করার নির্দেশ দিলেন আদালত

কঙ্গনাকে গ্রেফতার না করার নির্দেশ দিলেন আদালত

অনলাইন ডেস্ক  :

আগামী ৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিতে হবে অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং তার বোন রঙ্গোলি চান্ডেলকে। বম্বে হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। তবে, এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন ওই আদালত। খবরআনন্দবাজারের।সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট মারফৎ ‘সাম্প্রদায়িক বিভেদ এবং ধর্মীয় উত্তেজনা’ তৈরির অভিযোগে গত অক্টোবর মাসে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সোমবার কঙ্গনা এবং রঙ্গোলি বম্বে হাইকোর্টে সেই এফআইআর বাতিলের আবেদন জানালেও এ দিন তা খারিজ হয়ে যায়। মুম্বাই পুলিশের জারি করা পর পর তিনটি সমনে কঙ্গনারা কোনও সাড়া না দেওয়াতেই এই সিদ্ধান্ত নেয় আদালত।আইনজীবী মারফৎ কঙ্গনা ও তার বড় বোন রঙ্গোলি জানান, ভাইয়ের বিয়ে উপলক্ষে ব্যস্ত থাকায় তারা জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারেননি। কিন্তু আদালত এই যুক্তি গ্রহণ করেনি। বিচারপতিরা জানিয়েছেন, যা-ই কারণ থাকুক, সমনকে সম্মান জানাতে হবে। এরই পাশাপাশি হাইকোর্ট অবশ্য কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়েও প্রশ্ন তুলেছে। বিচারপতি শিন্ডে পুলিশের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা কি দেশের নাগরিকদের সঙ্গে এই রকম আচরণ করেন?এরপর বিচারপতিরা কঙ্গনা ও রঙ্গোলিকে জানান, আমরা আবেদনকারীদের সময় দিতে পারি। জানুয়ারি মাসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার সুযোগ দেওয়া হবে তাদের। তার আগে পুলিশ যাতে তাদের গ্রেফতার না করে সেই সুরক্ষা আমরা দেব।অন্যদিকে মুম্বাই পুলিশের আইনজীবীর পাল্টা যুক্তি, ওদের আদালতের সুরক্ষার প্রয়োজন হলে যত দ্রুত সম্ভব ফিরে আসা উচিত। ওরা এমন কী বিশেষ ব্যক্তিত্ব যে জানুয়ারি মাস অবধি সময় দেওয়া হচ্ছে?মুম্বাই পুলিশ এর আগে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফায় তাদের ডেকে পাঠায়। কিন্তু কঙ্গনা এবং রঙ্গোলি প্রত্যেক বারই তা এড়িয়ে যান। তাদের আইনজীবী এর আগে পুলিশকে জানান, ভাইয়ের বিয়ে উপলক্ষে কঙ্গনারা ১৫ নভেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে ব্যস্ত থাকবেন। গত সপ্তাহে মুম্বাই পুলিশ কঙ্গনা ও তার বোন রঙ্গোলিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় বারের মতো ডেকে পাঠায়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন