editor
প্রকাশিত: 10:13 AM, October 26, 2020
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগরের উমরপুরের বড় ইসবপুর গ্রামের বাসিন্দা সালমা। একই গ্রামের পার্শ্ববর্তী বাসিন্দা নুরুল হকে ছেলে হাসান। হাসান নিজে একজন তাবলীগার ছিলেন। ৫ বছর আগে পার্শ্ববর্তী সালমাকে প্রায় সময় মহিলা তাবলীগে যোগদানের জন্য তার বাড়ীতে আসতো এবং নানান হাদিস কোরআন সম্পর্কে অবগত করতো,এক সময় সালমাকে মহিলা তাবলীগে নেওয়ার কথা বলে অচেনা একটি জায়গায় সালমাকে নিয়ে জোর করে ধর্ষণ করে,তখন কিশোরী সালমার বয়স ১৩ বছর। ধর্ষনের পর কিশোরী সালমা কান্নাকাটি শুরু করলে তাকে বিয়ে করে ঘরে তোলার প্রতিশ্রুতি দেয় হাসান।
সময় গড়িয়ে গেলে অবুঝ সালমার গর্ভে আসে একটি সন্তান। এই সন্তানটিকে মেরে ফেলারও নানা ষড়যন্ত্রও করে হাসান। সন্তান জন্ম নেওয়ার পর হাসান সালমাকে এড়িয়ে চলতে শুরু করে। এমনকি দীর্ঘদিন পালিয়েও ছিলো। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই তাকে এবিষয়ে সমাধানের জন্য চাপ দিলে সে সন্তান ও সম্পর্ক এড়িয়ে চলতে থাকে।
অবশেষে ২০১৫ সালে ওসমানীনগরের একটি মানবাধিকারের সরনাপন্ন হন সালমা,মানবাধিকার বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে সমঝোতার জন্য হাসানকে ডাকেন,কিন্তু হাসান মানবাধিকারের ডাকে কোন সাড়া না দিয়ে পালিয়ে থাকেন। পরে ভিকটিম সিলেট লিগ্যাল এইডে মামলা করেন। মামলাটি আজও চলমান রয়েছে। সালমা বলেন,হাসান আমাকে তার ঘরে তুলে নিতে যদি বাধা হয়ে থাকে তাহলে তার সন্তানটিকে পিতৃত্বের অধিকার দিয়ে দিক,মা বাবার অভাব অনটনের সংসারে আমি ও আমার মেয়ে দুইটা বোঝা হয়ে আছি। ৫ বছর থেকে মানুষের ধারে ধারে ঘুরছি। কিন্তু কোন ফল পাইনী। কোন কোন সময় মেয়েটিকে একটি চাহিদামত খাবার দিতে পারিনা। বাবা ডাকলেও তার বাবার পরিচয় দিতে পারছিনা। দীর্ঘদিন থেকে মামলাটিও ধীর গতিতে চলছে। মামলা তুলে নেওয়ার জন্যও হাসান প্রায় সময় হুমকি দেয়। আমি কোথায় গেলে,কার কাছে গেলে আমার কন্যা সন্তানের পিতৃত্বের অধিকার পাবো। আমার বিচার পাবো জানিনা।
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
7 আব্দুর রহমান: 3 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
1 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক