editor
প্রকাশিত: 4:50 PM, September 16, 2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, আবৃত্তি, নাটক, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি সিলেটের অধ্যক্ষ ও নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহ্বায়ক ও সিনিয়র প্রভাষক রণজিৎ পুরকায়স্থ। শিক্ষকদের পক্ষ থেকে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন প্রভাষক মীর হোসাইন সরকার ও উপাধ্যক্ষ নাহিদা খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ধ্রুবতারা। তাঁর সৃষ্টিকর্মে অন্যায়ের বিরুদ্ধে সাম্য ও বিদ্রোহের দীপ্তির পাশাপাশি প্রেম, চরম মানবতা ও অসাম্প্রদায়িকতার গভীর প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও সংগীতের সাথে নিবিড়ভাবে পরিচিত করানোর মাধ্যমে তাঁর অমলিন চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, নজরুল কেবল পাঠ্যপুস্তকের পাঠের বিষয় নন, তাঁর মূল আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনকে আলোকিত করার অপার শক্তি রাখে। নজরুল মানেই তারুণ্যের সাহস, মানবতার কণ্ঠ ও সাম্যের প্রেরণা। এ ধরনের প্রাতিষ্ঠানিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। বক্তব্যে তিনি জাতীয় কবিকে স্মরণীয় করে রাখতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের সরকারি উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা পর্ব শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নজরুলের লেখা বিখ্যাত কবিতা আবৃত্তি, কালজয়ী গান পরিবেশন এবং কবি নজরুলের জীবন ও সাম্যবাদী দর্শনের ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ নাটক মঞ্চস্থ করে।
সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি ও প্রখ্যাত শিল্পী হিমাংশু বিশ্বাসের খালি গলায় পরিবেশিত কয়েকটি রাগ প্রধান নজরুল সংগীত। তাঁর নিখুঁত ও প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও হাজারো শিক্ষার্থী মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব যৌথভাবে সাবলীল ও নান্দনিক ভঙ্গিতে উপস্থাপনা করেন কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও তমালিকা তালুকদার।
অনুষ্ঠানের শেষাংশে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় কবির অসাম্প্রদায়িক আদর্শ ও সাম্যের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন