editor
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
কমলগঞ্জ প্রতিনিধি ::
বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে তিনজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ দুপুরে ১২ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু চন্দা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভিন ও নারী নেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায় প্রমুখ।
বক্তারা দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকার প্রশংসা করেন।বক্তারা বলেন, আজ নারীরা আর পিছিয়ে নেই। তাদের প্রয়োজনীয় সহযোগিতা করলে তারাই দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আলোচনা সভা শেষে কমলগঞ্জ উপজেলা পর্যায়ে সফল জননী হিসেবে মঞ্জুশ্রী সিনহা ও সমাজ উন্নয়ন অবদান রাখায় রুবিনা আক্তারকে মনোনিত করা হয়। ইউনিয়ন পর্যায়ে সমাজ উন্নয়নে অবদান রাখায় ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমেনা আক্তার কে জয়িতা মনোনীত করে তিন জয়িতাকে সংবর্ধনা দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
S/H-(Sultana-3)
1 দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার বলেছেন, “দুর্নীতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকে
2 নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় বন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি
1 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। 4 মঙ্গলবার
1 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
2 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
5 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮
8 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
3 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।