editor
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
বিতর্ক আর সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রযোজক ও পরিচালক করণ জোহরের। সুশান্তের মৃত্যুর পর থেকেই খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। কখনো স্বজনপোষণের অভিযোগে, আবার কখনো বা মুভি মাফিয়াদের ধ্বজাধারী হিসেবে। এবার শোনা যাচ্ছে, বাড়িতে মাদক পার্টির অভিযোগে মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা (এনসিবি) জেরা করবে এই প্রযোজক-পরিচালককে।
সম্প্রতি এনসিবির দপ্তরে হাজির হয়ে করণ জোহর, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুরদের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মনজিন্দার নামের এক সাংসদ। তবে অভিযুক্ত তারকাদের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
এদিকে মামলার বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন মনজিন্দার সিং। এক টুইট বার্তায় কটাক্ষের সুরে তিনি বলেন, খুব শিগগিরই এনসিবির মুখোমুখি হয়ে করণ জোহরকে হাতে কফির কাপ তুলে নিতে হবে। এরপরই শুরু হবে ‘কফি উইথ এনসিবি’। তাকে জেরা করলেই বলিউডের অনেক গোপন সত্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন মনজিন্দার সিং।
গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কুশল, শহিদ কাপুর সহ বেশ কয়েকজনকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। নেটিজেনদের কথায়, তারা সবাই নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন। সেসময় মাদকের গুঞ্জন উড়িয়ে করণ বলেছিলেন, আমার পার্টিতে উপস্থিত কেউই মাদক নেননি, বরং সবাই একটু মজাই করেছিলেন।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
4 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
8 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
1 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
8 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
1 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
3 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
5 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 7 স্থানীয় একটি