editor
প্রকাশিত: 12:05 PM, September 30, 2020
অনলাইন ডেস্ক:-
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের থিয়াগো আলকান্তারা। বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।
থিয়াগো সম্প্রতি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখান। চেলসির বিপক্ষে জয় ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে অভিষেক হয় তার।
তবে গত সপ্তাহে লিগ কাপে লিংকন এফসি’র বিপক্ষে এবং সোমবার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পাওয়ার ম্যাচে দলে ছিলেন না মাঝ মাঠের এই খেলোয়াড়।
মঙ্গলবার এক বিবৃতিতে থিয়াগোর করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করে লিভারপুল। আক্রান্ত হলেও তেমন কোনও লক্ষণ নেই ২৯ বছর বয়সী এই ফুটবলারের।
“তার খুব কম লক্ষণ দেখা যাচ্ছে। তবে তার স্বাস্থ্য ভালো আছে এবং সুস্থ হয়ে উঠছে। এ ব্যাপারে ক্লাব কোভিড-১৯ সম্পর্কিত প্রটোকল মেনে চলছে। থিয়াগো প্রয়োজনীয় সময় সেলফ-আইসোলেশনে থাকবেন।”
গত সোমবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, নতুন টেস্টের সবশেষ রাউন্ডে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা গড়েছে। লিগের নতুন মৌসুম শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর