editor
প্রকাশিত: 10:29 AM, September 23, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাসের ফলে সিলেট যখন থমকে গেছে, ঠিক তখনি এগিয়ে এসেছে মানবতার তরে অন্ধকারে আলোর খোঁজে এক ঝাঁক ঝলমলে আকাশের তারার মতো সিলেটের কিছু তরুন স্বেচ্ছাসেবীরা। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ‘ভয় নয় সচেতনতা হোক আমাদের মূল চালিকাশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সবার সহযোগিতায় “ঊসবৎমবহপু চষধংসধ ঈড়ষষবপঃরড়হ ঞবধস, ঝুষযবঃ (ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম সিলেট) নামে একটি টিম গঠন করে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন।
সিলেট বিভাগের একমাত্র অফলাইন এবং অনলাইন ভিত্তিক টিম যারা নিরলসভাবে পরিশ্রম করে আজ পর্যন্ত শুধু সিলেটে বিভাগের ৭০জন কোভিড-১৯ আক্রান্ত আইসিইউতে ভর্তি রোগীকে প্লাজমাদাতা ম্যানেজ করে দিতে সক্ষম হয়েছেন। এই টিমের মাধ্যমে সিলেট বিভাগে ১ম প্লাজমাদাতা ম্যানেজ করে দেওয়া হয়েছিল। এছাড়া সিলেট বিভাগের একমাত্র প্লাজমাদাতা এই টিমের টিম লিডার আবু মুসা মোস্তফা । যিনি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে সবার দোয়ায় এবং ভালোবাসায় ৪ বার প্লাজমা দান করতে সক্ষম হয়েছেন এবং প্রতিবারেই তিনি ৪০০এমএল দিয়ে মোট ৬জন কোভিড-১৯ আক্রান্ত আইসিইউতে ভর্তি রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন। সিলেট বিভাগের কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ডাক্তার, স্বেচ্ছাসেবীসহ সব ধরনের মানুষেরা যারা প্লাজমা দিতে সক্ষম হয়েছেন। তারা এই টিমের মাধ্যমে সিলেটে প্লাজমা দিতে পেরেছেন বলে প্লাজমাদাতা নিজেদের ভাগ্যবান মনে করেন।
উল্লেখ্য যে, এই টিম সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নিয়মতান্ত্রিকভাবে প্লাজমাদাতার লিস্ট সংগ্রহ করে এবং তাদেরকে বিভিন্ন উৎসাহমূলক দিক নির্দেশনা দিয়ে প্লাজমা দিতে উদ্ভূত করা হয়েছে। উক্ত টিমে একমাত্র উপদেষ্টা হিসেবে আছেন মাউন্ট এডোরা হসপিটালের ডাঃ সৌরভ দেব রাজ।
এছাড়া টিমের মধ্যে যে সকল সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন – মুক্তার হোসেন মান্না (প্রধান সমন্বয়ক), এনাম উদ্দিন (সহ-সমন্বয়ক), আবু মুসা মোস্তফা (সিলেট বিভাগের একমাত্র ৪বার প্লাজমাদাতা), মুহিবুর রহমান সুয়েব, রবিউল ইসলাম রবি, তানিম খান, জয়নুদ্দিন জয়, মুক্তার আহমদ রাসেল, শামীম আর রহমান, হোসাইন আহমেদ, কাউসার মুন্তাসির ওমর প্রমুখ।
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
8 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের