editor
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত রাজধানীর বস্তিসমূহের ১২ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ৬ কোটি টাকা নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবিক সহয়তা হিসেবে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসার ডা. মো. হাবিবে মিল্লাত।
বক্তব্য রাখেন বাংলাদেশস্থ জার্মান রাষ্ট্রদূত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খান, জার্মান রেডক্রসের বাংলাদেশস্থ প্রধান গৌরভ রায়সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালকরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, কভিড-১৯ মহামারীর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারের নেতৃত্বে আমরা সবাই একযোগে কাজ করছি। এই সময়ে অনেকেই কিছুটা অসহায় সময় পার করছে। মানবতাই মূল এই বিষয়কে সামনে রেখে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
প্রফেসার ডা. মো. হাবিবে মিল্লাত এমপি বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছে। কভিড-১৯ এর সময়ে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রাজধানীসহ সারা দেশে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকলের সম্মেলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সফল হবে।
উল্লেখ্য, জার্মান রেড ক্রসের সহযোগিতায় নগদ অর্থ সহায়তা প্রদান ছাড়াও এই উদ্যোগের আওতায় ঢাকা শহরে কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নানা সচেতনামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
6 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। 2 সোমবার
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
1 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
1 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
8 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
5 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি